সারাদেশে আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম


সারাদেশে আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

ছবি- সংগৃহীত।

 

রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আরও ৭২ ঘণ্টা বা তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, আগামী তিন দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে সতর্কবার্তায়।

 

এর আগে গত ১৯ এপ্রিল তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে অধিদফতর। পরে ২২ এপ্রিল সেই সতর্কবার্তার মেয়াদ আরও ৭২ ঘণ্টার জন্য বাড়ানো হয়। আজ টানা তৃতীয় দফয় আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি করা হলো।

Ads