যুবসমাজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
২২ আগস্ট ২০২৪, ০৫:০৫ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সকল যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে যে, ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় আপনারা বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন।
যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুব সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হবো আশা করি।


















