বন্যার্তদেরসহায়তায় সমন্বয় সেল গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৪, ০১:১৩ পিএম


বন্যার্তদেরসহায়তায় সমন্বয় সেল গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

ভিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলেরপানিতে দেশের পূর্ব-দক্ষিণাঞ্চলে ব্যপক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সমন্বয় সেলটির তিনটি শিফটে দায়িত্ব পালন করবে। সময় সকাল ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

জননিরাপত্তাবিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদকে এইসেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্যোগকালীন যে কোনো ধরনেরসহায়তা পেতে সংশ্লিষ্টজনের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবারপর্যন্ত দেশের ১০ জেলা বন্যাকবলিতহয়েছে। এর মধ্যে কুমিল্লা, নোয়াখালী ফেনীর বাসিন্দারাআকস্মিক বন্যায় পড়েছে চরম দুর্ভোগে। তিন পার্বত্য জেলারাঙামাটি, বান্দরবান খাগড়াছড়িতে পাহাড়িঢলের সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধসের ঘটনা। ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক।

Ads