আক্কেলপুরে তারুণ্যের উৎসব শুরু
৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম উৎসবের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢাক ঢোল, ঘোড়ার গাড়ি, লাঙ্গল কাঁধে কৃষক, মৎস্য জীবির কাঁধে জাল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে প্রদক্ষিণ করে এরপর দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, গ্রামীণ মেলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কামনাশিস সরকার, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিওএর নারীরা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মৎস্য জীবি, কৃষকসহ সাংস্কৃতিক কর্মী।


















