কৌশলগত পরিবহন পরিকল্পনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদনের উপর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৫, ০৮:০৩ পিএম


কৌশলগত পরিবহন পরিকল্পনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদনের উপর কর্মশালা অনুষ্ঠিত

 

জ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও ঢাকাবাসীর জীবনমান উন্নয়নে কৌশলগত পরিবহন পরিকল্পনা (Updating of the Revised Strategic Transport Plan-URSTP) নিয়ে পর্যালোচনা ও খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএ এর সভাকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আক্তার-এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সর্পোট অনুবিভাগ) নাফিউল হাসান।

তিনি বলেন, কৌশলগত পরিবহন পরিকল্পনা ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ঢাকার পরিবহন ব্যবস্থাকে টেকসই করতে এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীদারদের মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। দেশের সম্পদের সীমাবদ্ধতা কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমাদের পরিকল্পনা প্রণয়নে উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতার দিকে মনোযোগ দিতে হবে এবং একইসাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আক্তার কর্মশালায় অংশগ্রহণকারী সকল অংশীদারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৌশলগত পরিবহন পরিকল্পনার সাথে যুক্ত সকলের অফুরন্ত চেষ্টা এবং উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এসময় তিনি বলেন, ভবিষ্যতের ঢাকাকে আরো সুন্দর ও বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে এই পরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকাবাসীর জন্য নিরাপদ ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাহী পরিচালক সকল অংশীদারদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

কর্মশালায় কৌশলগত পরিবহন পরিকল্পনা (Updating of the Revised Strategic Transport Plan-URSTP) নিয়ে ডিটিসিএ এর অতিরিক্ত নির্বাহী পরিচালক (টিএমপিটিআই) ও URSTP এর প্রকল্প পরিচালক মোহাম্মদ রবিউল আলম সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ,বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ads