খুলনায় শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৫, ০৪:০১ পিএম


খুলনায় শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ (২৩ মে) খুলনায় জুলাই বিপ্লবে শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ জাহাংগীর হোসেন পিএসসিকে সাথে নিয়ে উপদেষ্টা শহিদ শেখ মো: সাকিব রায়হানের  প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জুলাই আন্দোলনে (১৯ জুলাই ২০২৪) ঢাকার রুপনগরে পুলিশের গুলিতে শহিদ হোন শেখ মো: সাকিব রায়হান। 

 

Ads