৪ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল ইস্যু স্পষ্ট করলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৫, ০১:০০ পিএম


৪ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল ইস্যু স্পষ্ট করলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

 

মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। তাদের কারো সনদ বাতিল করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার (৪ মে) সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।

এর আগে গণমাধ্যমে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন এবং ওই সরকার দ্বারা যারা স্বীকৃত, তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

তিনি বলেন, মুজিবনগর সরকারে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, খন্দকার মোশতাক ছিলেন-তারা সবাই মুক্তিযোদ্ধা। তাদের কারো সনদ বাতিল করা হয়নি।

 

Ads