শ্রমিকদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে ‘শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা’
০১ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে দুস্থ শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষার জন্য এ অর্থ সহায়তা প্রদান করলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ।
উপদেষ্টা আজ শুক্রবার (১ অগাষ্ট) বিকালে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই অর্থ সহায়তা করেন।
শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী সকল শিল্প প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমান অর্থ শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমা দেওয়ার জন্য তিঁনি আহ্বান জানান। এ অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় ব্যবহৃত হবে।
উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দুস্থ শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ জন শ্রমিক ও তার পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে এ অর্থের পরিমান আরও বাড়ানো হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। এছাড়াও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, চাপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


















