সিংড়ায় বিএনপি'র ৩১ দফার পক্ষে ব্যতিক্রমী গণসংযোগ

অমর ডি কস্তা

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম


সিংড়ায় বিএনপি'র ৩১ দফার পক্ষে ব্যতিক্রমী গণসংযোগ

 

নাটোরের সিংড়ায় বিএনপি'র ৩১ দফার পক্ষে ব্যতিক্রমী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ লিফলেট বিতরণের মধ্য দিয়ে এটি শুরু হয়। পরে উপজেলার সকল সরকারি বেসরকারি-প্রতিষ্ঠানে এটি বিতরণ করা হয়।

এরপর বাদ জোহর ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাজারের শ্রমজীবী মানুষের মাঝেও এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উৎসুক জনতার এ কার্যক্রমকে ব্যাপক সারা দিতে দেখাগেছে।

লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা, সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, সিংড়া পৌর বিএনপি'র সাবেক সহ প্রচার সম্পাদক রায়হান কবির নয়ন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক শের আলী, সাবেক ছাত্রদল নেতা নাসিম সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবাইদ ইসলাম সুজন প্রমূখ।

 

Ads