পরিবর্তনে আত্মত্যাগ এবং দেশ গড়ার নতুন ভিত্তি স্থাপন করল তরুণরা- উপদেষ্টা শারমীন

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম


পরিবর্তনে আত্মত্যাগ এবং দেশ গড়ার নতুন ভিত্তি স্থাপন করল তরুণরা- উপদেষ্টা শারমীন

 

৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের নাম, যা অর্জিত হয়েছে অগণিত প্রাণের আত্মত্যাগ আর অদম্য সাহসিকতার মহাকাব্যিক লড়াইয়ের অন্যতম বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, তাঁর এই ভাষণকে উৎসর্গ করেছেন আন্দোলনের অন্যতম বীরযোদ্ধা শরীফ ওসমান হাদী, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্ভীক ২যোদ্ধাসহ সেই ১১ জন মহীয়সী নারীর স্মরণে, যাঁরা একটি বৈষম্যহীন নতুন দেশের স্বপ্নে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে সভাপতি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তক হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ–সুবিধা নয়; বরং পরিবার, সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না—মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল. মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে নারী ও পুরুষ উভয়ের সমানভাবে এগিয়ে আসা এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা অপরিহার্য। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে তরুণ সমাজের আন্দোলন কেবল প্রতিবাদ ছিল না, বরং তা ছিল ন্যায়বিচার, সমমর্যাদা এবং অধিকার আদায়ের লড়াই। তরুণদের এই নির্ভীক স্বপ্ন ও অটল দৃঢ়তা জাতিকে নতুনভাবে আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে শিখিয়েছে। উচ্চশিক্ষা গ্রহণ শেষে গ্র্যাজুয়েটদের ওপর অর্পিত হয়েছে নতুন দায়িত্ব ও নেতৃত্বের প্রত্যাশা। তাঁদের উচিত সমাজ থেকে নারী নির্যাতন প্রতিরোধ করা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও দশের প্রতি দায়বদ্ধ থাকাই একজন প্রকৃত শিক্ষিত মানুষের আসল পরিচয়।

উক্ত সমাবর্তনে Spring-2021 থেকে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ বছর ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটতে বৃক্ষরোপণকারীদের মাঝে লটারি ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

 

Ads