মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল, দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন মিয়া

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ এএম


মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল, দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন মিয়া

শেখ আব্দুর রশীদ (বাঁয়ে) ও এম সিরাজ উদ্দিন মিয়া।

 

ন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। তার এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

আজ শনিবার শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল ও মন্ত্রিপরিষদ সচিবের পদে এম সিরাজ উদ্দিন মিয়ার অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হয়েছে।

শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে তাকে চুক্তিভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়।

ওই বছরের ৮ অক্টোবর শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী শেখ আব্দুর রশিদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

 

Ads