খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

০৬ মে ২০২৫, ১১:৫৩ এএম


খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে- মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে বলেন, বেগম জিয়া দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে। একই সঙ্গে দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল।

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে।
 

Ads