‘যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার’ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

০৯ মে ২০২৫, ১২:০৭ পিএম


‘যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার’ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

 

বিএনপি ‘যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার’-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন।

আজ শুক্রবার (৯মে) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত রয়েছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর ডেমোক্র্যাসি প্রোগ্রাম জোনাথন স্টোনস্ট্রিটের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত আছেন।

 

Ads