চায়না বাঁধ সিরাজগঞ্জের মানুষের কাছে পরিণত হয়েছে দর্শনীয় স্থানে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ০২:১২ পিএম


চায়না বাঁধ সিরাজগঞ্জের মানুষের কাছে পরিণত হয়েছে দর্শনীয় স্থানে

চায়না বাঁধ দেখতে সিরাজগঞ্জ! চায়না বাঁধ নামটা শুনলে চীন দেশের কোন স্থানের কথা মনে পড়লেও আসলে এটি আমাদের দেশেই অবস্থিত। তাঁতশিল্পের জন্য বিশ্বের দরবারে পরিচিত হওয়া সিরাজগঞ্জ জেলায় অবস্থিত এই চায়না বাঁধ। যমুনা নদীর বুকে তৈরি করা এই বাঁধটি এখানকার মানুষের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে গড়ে তোলা হয় এই বাঁধটি। বাঁধের মূল প্রকট থেকে নদীর ২ কিলোমিটার গভীর পর্যন্ত নির্মাণ করা হয় এই বাঁধ।

নদীর গভীর পর্যন্ত চলে যাওয়ায় এর দু পাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য একে সকলের মাঝে জনপ্রিয় করে তুলেছে। দু পাশ দিগন্ত জোড়া নদীর পানি আর উপরে আকাশ, মাঝখানে বাঁধে বসে এইরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে। নদীর বুক জুড়ে বহমান প্রশান্ত হাওয়ায় এখানে পর্যটকদেরও ছুঁয়ে যায়।
 
চাইলে নৌকায় করে ঘুরতেও পারবেন নৌকায়। বাঁধের উপর নির্মাণ করা হয়েছে পিচ ঢালা রাস্তা। এমন রাস্তা থাকায় যেকোনো যানবাহনে করেই একদম বাঁধের শেষ প্রান্ত পর্যন্ত চলে আসতে পারেন।

চারদিকে জল আর নি শূন্য জনপদ, ঝিরঝির হাওয়া আর কোলাহল হীন শান্ত পরিবেশ মুগ্ধ করে সবাইকে। তাই সকাল বিকেল এখানে পর্যটকদের ভিড়ও লেগে থাকে। সিরজগঞ্জের এই চায়না বাঁধ ক্রসবার ৩ নামেও পরিচিত।

Ads