শিবগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের র‌্যালি ও আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ অক্টোবর ২০১৯, ০৮:০১ পিএম


শিবগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের র‌্যালি ও আলোচনা সভা

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ শ্লোগানে সারাদেশে ন্যায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ কারবালা মোড় থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে শিবগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংস সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান মিঞা, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজ উদ দৌলাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Ads