শিবগঞ্জ সমাপনী ও ইবতদায়ী পরীক্ষায় অনুপস্থিত-৫৮২জন
১৮ নভেম্বর ২০১৯, ০৪:১৮ পিএম
সারাদেশে একযােগে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী ও মাদ্রাসা অধীনে ইবতেদায়ী পরীক্ষা। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিন ইংরেজি বিষয়ে পরীক্ষা সম্পন হয়েছে। রবিবার শুরু সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় এবছর শিবগঞ্জ উপজলার ২৮টি পরীক্ষা কেদ্র মাট ১৩ হাজার ৪৬জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্য সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ১১ হাজার ৫৬৬জন ও ইবতেদায়ী পরীক্ষায় ১ হাজার ৪৮০জন। প্রথম দিনে ইংরেজি বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিলাে ৫৮২জন।
এদিকে, শিবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেদ্র বিশেষ চাহিদা সম্পূর্ণ ৬জন পরীক্ষায় অংশ নেয়।
এব্যাপার পরীক্ষা কেদ্রের সচিব মােসা. সেলিমা খাতুন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণ পরিবেশে আমার কেন্দ্রে প্রথম দিনের ইংরেজী বিষয়ে পরীক্ষা সম্পন হয়েছে। এই কেন্দ্র বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট বেশি দেয়া হয়।
এব্যাপারে শিবগঞ্জ উপজলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাে. আব্দুল মানান জানান, প্রতি বছরের মতাে এবছর শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী ও মাদ্রাসা অধীনে ইবতেদায়ী পরীক্ষা শিবগঞ্জ উপজলায় অনুষ্ঠিত হয়েছে। কােথাও কােনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।































