শিবগঞ্জের বধ্যভূমি পরিদর্শনে প্রশাসন
২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:২৭ পিএম
শিবগঞ্জের বধ্যভূমি পরিদর্শনে প্রশাসন
২০১৭ সালের ৬ ও ৭ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে “শিবগঞ্জে কলাবাড়ির অসংরক্ষিত বধ্যভূমি” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসলে ওই বধ্যভূমিটি পরিদর্শস করেছেন উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
পরিদর্শন কালে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই গণকবরের সঠিক তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এজন্য এলাকার প্রবীণ ও মুক্তিযোদ্ধাকালীন সময়ে প্রত্যাক্ষদর্শী এবং মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সঠিক সংগ্রহ করতে হবে। এই গণকবরে কতজন ও কোন কোন এলাকা শহীদ মুক্তিযোদ্ধারা রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এসব তথ্য সংগ্রহ করতে নুন্যতম এক সপ্তাহ সময় লাগবে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সুন, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইশাহাক আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য তৌহিদুল আলম টিয়া, মোবারকপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ নেতা কামরেট ইকবাল মানিকসহ স্থানীয়রা।
উল্লেখ্য, ধোবপুকুর বাজার তরুন উন্নয়ন ক্লাবের সদস্যদের সহযোগিতায় সন্ধান পাওয়া শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ি মৌজায় ৪৪১, ৪৪২ ও ৪৪৩নং দাগের জমিতে ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় দেশীয় রাজাকার ও শান্তি কমিটির সহায়তায় পাক হানাদার বাহিনী কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা সেতাউর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধা আবদুুল কুদ্দুসসহ প্রায় ১০০জনকে হত্যা করে গণকবর দেয় পাক হানাদার বাহিনী। তথ্যের ভিত্তিতে এই প্রতিনিধি একটি অনুসন্ধানী প্রতিবেদন ২০১৭ সালের ৭ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর উপজেলা প্রশাসনের নজরে আসলে বুধবার সকালে বধ্যভূমিটি পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।































