শিবগঞ্জে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ক কর্মশালা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ০২:১৭ এএম


শিবগঞ্জে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ক কর্মশালা

 

‘‘শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা সমাজসেবা অফিস ও সিএসপিবির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শিমুল আকতারের সভাপতিত্বে এই কর্মশালা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম। বিশেষ অতিধি  সহকারি পরিচালক সিরাজুম মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রাজিব রাজু।

কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন মিডিয়া কর্মীরা অংশ নেয়। কর্মশালায় বক্তারা- শিশুদের বিভিন্ন সমস্যা সমাধানে হেল্পলাইনের ব্যবহার ও ভূমিকা এবং বাল্যবিয়ে রোধে ১০৯৮ নম্বরে বিনামূল্যে কথা বলে সমস্যার সমাধানের ক্ষেত্রে জনগণের সচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Ads