শিবগঞ্জে মুজিব বর্ষ পালনে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১০ আহত
১১ জানুয়ারি ২০২০, ০৫:৩২ এএম
ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিব বর্ষের অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটের আঘাতে প্রকাশ নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বরে মুজিব বর্ষের অনুষ্ঠান চলাকালে স্থানীয় আ’লীগের দু গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এক ছাত্রলীগ কর্মী আহত হয়।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করলে এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিবগঞ্জের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে আছে।































