চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষনের পর হত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৬ পিএম


চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষনের পর হত্যা

ছবি-প্রতিদিনের চিত্র

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির গ্রামের এক কন্যাশিশুকে ধর্ষনের পর হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মেয়েটি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মোঃ রুহুল আমিনের কন্যা শিশু রিমা খাতুন(০৭ )।

কন্যা শিশুর পিতা রুহুল আমিন জানান, গতকাল (১৭ ফেব্রুয়ারি ২০২০) সোমবার দুপুর ১২টার সময় হতে বাড়ি থেকে নিখোঁজ ছিলো, পরে এলাকাবাসী, প্রতিবেশীসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজ নিয়ে, তার খবর না পাওয়া গেলে গ্রামের মসজিদগুলোতে মাইকিং করা হয়।

পরে সন্ধ্যা হলেও বাসায় না ফিরলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়, পরক্ষণে আজ (১৮ ফেব্রুয়ারি ২০২০) সকাল সাড়ে ৬টায় স্থানীয় একজন উলঙ্গ অবস্থায় কন্যা শিশুর লাশ দেখে শিশু কন্যার পিতা রুহুল আমিনকে জানায়।

পরে পিতা রুহুল আমিন দৌড়ে গিয়ে দেখে অনায়াসে চিহ্নিত নিজ কন্যা।

এদিকে, এমন সংবাদ পেয়ে পুলিশ কন্যা শিশুর লাশটি উদ্ধার করে।

উল্লেখ্য যে, সদর থানা পুলিশ,ময়নাতদন্তের পর সব বিষয় জানা যাবে, এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদের জানায়।

Ads