চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:২০ এএম


চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি-প্রতিদিনের চিত্র

বিনম্রশ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার  এ এইচ এম আবদুর রকিব। পরে জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এবং সহ-সভাপতি মোঃ রহুল আমিন এর নেতৃত্বে আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।  

জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন, জেলা বিএমএ ও স্বাচিপ, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘর, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
 
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ-যুবলীগসহ এর অঙ্গ সহযোগি সংগঠন। এছাড়াও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন। শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

Ads