শিবগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগের ভিত্তিতে বাদীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিবাদীপক্ষের লোকজন।
বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে মেসবাহুল হক মিছু বলেন, গত ১৫ ফেব্রুয়ারী শাহনুর আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহারের অজুহাত দেখিয়ে গত ২২ ফেব্রæয়ারী শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁরা বলেছেন, থানায় এজাহার করার পরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যা সম্পূর্ন বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া এই সংবাদ সম্মেলনে উল্লেখ করেন গত ১৯ ফেব্রæয়ারী শিবগঞ্জ বেলী ব্রীজে তাঁদের পথরোধ করে আমরা ২ লাখ টাকা চাঁদা দাবি ও ৩টি ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়ার বিষয়টি দাবি করেন। কিন্তু প্রকৃতপক্ষে সেদিন আমরা কেউ ওই এলাকায় যাইনি এবং তাঁদের কাছে কোনো প্রকার চাঁদা দাবী ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেইনি। তাদের ওই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া মাত্র বলে দাবি করেন মেসবাহুল হক মিছু।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ১৪ ফেব্রয়ারী খাসেরহাট বাজারের হলুদের হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি ও ধস্তাধস্তী হলেও তাদের কেউ জখম হয়নি এবং তাদের দোকান থেকে কোন টাকা ও মালামাল লুটপাট করেনি। সেই দিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় তাদের দেয়া এজাহারের প্রেক্ষাপটে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষকে নিয়ে সমাধানের জন্য সালিশের মাধ্যমে বসার সিদ্ধান্ত নিয়েই অফিসার ইনচার্জ এর কাছে লিখিত আবেদন করিয়েছেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, আমার কোনো মন্তব্য নাই বলে জানান।































