চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন প্রকার বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্থানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলামের তত্বাবধানে আগুনে পুড়িয়ে, পানিতে গলিয়ে ও বুলডোজার দিয়ে পিষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্য সমুহের মধ্যে রয়েছে ১ হাজার ৯৭৮ বোতল ফেনসিডিল, ৩৮৪ গ্রাম হেরাইন, ১২ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২০ হাজার ৬৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল বিদেশী মদ এবং ২৪৮ লিটার ও ৭৬ বোতল দেশী চোলাই মদ।
কোর্ট পুলিশ পরিদর্শক মো.শহীদুল্লাহ জানান, বিভিন্ন সময় জেলার পাঁচ থানাও গোয়েন্দা পুলিশের জব্দকৃত বিভিন্ন বিচারাধীন ও তদন্তাধীন মামলার আলামত নমুণা রেখে মাদকদ্রব্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।































