সোনামসজিদে সিএনএফ নেতাদের সংবাদ সম্মেলন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ মার্চ ২০২০, ০৮:১০ পিএম


সোনামসজিদে সিএনএফ নেতাদের সংবাদ সম্মেলন

ছবি-প্রতিদিনের চিত্র

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদ কাস্টমস সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিএনএফ’র নেতারা।

রবিবার বিকেলে সোনাসমজিদ স্থলবন্দর রুপালী এন্টারপ্রাইজে লিখিত বক্তব্যে সিএনএফ’র সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, কাস্টমস সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের আদেশে কাস্টমস রাজস্ব কর্মকর্তা (মাইক ওয়ান) বুলবুল চৌধুরী থানা পুলিশকে ডেকে জোরপূর্বক সিএন্ডএফ-এ তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে তিনি আমাদের অনুপস্থিতে তালা খুলে দিয়ে একটি অবৈধ কমিটির নেতাদের সাধারণ সম্পাদকের চেয়ারে বসিয়ে চরম আইন লঙ্ঘন করেছে। তাই আমরা এই সোনামসজিদ কাস্টমস সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারনের দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অন্যরা।

Ads