সোনামসজিদ স্থল বন্দরের সহকারী কমিশনারে অপসারনের দাবী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ মার্চ ২০২০, ০৩:৪৮ পিএম


সোনামসজিদ স্থল বন্দরের সহকারী কমিশনারে অপসারনের দাবী

ছবি-প্রতিদিনের চিত্র

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দরের কাস্টমস অফিসের দায়িত্বরত সহকারী কমিশনার মো:সাইফুর রহমানের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীবৃন্দ।

সোমবার বিকাল ৫টায় সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি, মোস্তাফিজুর রহমান, সহসভাপতি ইসমাইল হোসেন, শ্রমিকলীগের সভাপতি সাদিকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মুখলেশুর রহমানের নেতৃত্বে, বন্দরের বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল শ্রমিক অফিসের সামন থেকে বের হয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে জিরো পয়েন্টে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের  সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মেহেদী, শ্রমিক লীগের সভাপতি সাদিকুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক মুখলেশুর রহমান ।

বক্তব্যে ইসমাইল হোসেন মেহেদী বলেন, গত ১৪মার্চ বিকালে সি এন্ড এফ এজেন্ট স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুমোদিত এসোসিয়েশনের বৈধ কমিটির লোকজন এসোসিয়েশনের কার্যালয়ে ছিলাম তখন কাস্টমসের সহকারী কমিশনার থানা পুলিশ দিয়ে বিকাল ৪টা ১৫মিটিটে অফিস থেকে বের করে দেন এবং অফিসে তালা বদ্ধ করে দেন। এর আধা ঘন্টা পরেই সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য নয় এমন ব্যক্তিদের অফিস প্রবেশের সুযোগ করে দেন এবং তাদেরকে সভাপতি সাধারণ সম্পাদকের চেয়ারে বসিয়ে আলোচনা করা সুযোগ করে দেন। যা সম্পূর্ন অবৈধ এবং মর্যদা হানিকর। আমরা এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে সহকারী কমিশনার মো: সাইফুর রহমানের অপসারনের দাবী করছি। বিক্ষোভ মিছিল ও পথ সভায় আরো উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থল বন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন- অর-রশিদ. বন্দর শাখার শ্রমিক লীগের সহসভাপতি ডা:সাদিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সোহবুল হোসেন সহ আমদানী- রপ্তানী গ্রুপের, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন, শ্রমিক লীগের সদস্য গণ এবং ছাত্রলী, যুবলীগ ও আওয়ামীলীগের কর্মরা। এব্যাপারে সহকারী কমিশনার মো: সাইফুর রহমান, তাদের অভিযোগ অস্বীকার করে, এটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

তিনি আরো বলেন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের অফিসটি কাস্টমসের নিজস্ব এলাকায় অবস্থিত বন্দরে বেশ কিছুদিন ধরে  স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুমোদিত একটি কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যারন অনুমোদিত দুটি গ্রুপের মধ্যে অর্ন্তদ্বন্দ চলছে এবং যে কোন সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটতে পারে এ আশংকায় নিরাপত্তাজনিত কারনে থানা পুলিশের সহযোগিতায় সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনকে অফিসটি সাময়িকভাবে ব্যবহার না করার জন্য বলা হয়েছে।

Ads