চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছেলে নিহত, মা-বাবা আহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ এপ্রিল ২০২০, ০৯:৫০ পিএম


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছেলে নিহত, মা-বাবা আহত

ছবি সংগৃহীত

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাসহ আশপাশের প্রায় কয়েক উপজেলায় কাল বৈশাখীর তুমুল ঝড়ে বৃষ্টির হানা দেয়। আজ বুধবার সকালে বৈশাখ মাসের ভয়ঙ্কর কালো মেঘের গর্জনধ্বনিতে আওয়াজ তুলে ঝড়ো হাওয়া সহ নেমে আসে অনর্গল ধারে অজস্র  বৃষ্টি।

আজ সেই বাংলা মাসের ২য় দিনে কাল বৈশাখী হয়ে ভয়ঙ্করতম গর্জনরুপে ঝড়ো হাওয়া বয়ে মুশুল ধারে প্রবল বৃষ্টিস্নাতে ভাসিয়ে দিয়ে জানান দিল চলছে কাল বৈশাখীর মাস।

এদিকে, ধান চাষীরা বলেন, চলমান সময়ে বোরো ধান ক্ষেতে এমন একটা বৃষ্টিজলের প্রচুর প্রয়োজন অনুভব করছিল বরেন্দ্র অঞ্চলের কৃষকরা।

তবে বাংলা বৈশাখীর মাসের আজ প্রথম তিব্র ঝড়ো হাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক শিশু নিহত ও তার মা বাবা আহত হয়েছেন। বুধবার কাল বৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত হলে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ কালুপুর গ্রামে আম কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের জামরুল আলীর ছেলে মোঃ মুনিব হোসেন(১২)। এঘটনায় আরও আহত হয়েছেন নিহত শিশুটির মা মুক্তারা বেগম ও বাবা জামরুল আলী।

আহতরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ জানান, বুধবার সকালে কাল বৈশাখীর ঝড়ের সাথে সাথে বজ্রপাত ঘটে। ঝড়ের মধ্যে নিহত শিশু ও তার মা বাবা দক্ষিণ কালুপুর গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলে শিশু মুনিব হোসেন মারা যায় এবং তার মা-বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Ads