নাচোলে উপজেলা আ’লীগের কর্মহীনদের মাঝে চাল বিতরণ
১৮ এপ্রিল ২০২০, ১০:০৪ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
করোনা ভাইরাস কোভিড-১৯) প্রভাবের কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর,চা বিক্রেতা,ভ্যানন চালক ,গরীব,অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রি হিসাবে চাল বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগ । শনিবার সকাল ১০ টায় জোনাকি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নেজামপুর বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ নাচোল উপজেলা শাখা ত্রান কমিটির পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ২০জন কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল শহিদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যরা।
নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯) প্রভাবের কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চা বিক্রেতা, ভ্যানন চালক, গরীব, অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগ নাচোল উপজেলা শাখা ত্রান কমিটির পক্ষ থেকে আজ সদর ইউপি এবং নেজামপুর ইউপির প্রতিটি ওয়ার্ডের ২০ জন করে মোট ৩৬০জন কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করেছি। আগামীকাল রোববার পৌরসভা, ফতেপুর ও কসবা ইউপির কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হবে। সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব চাল বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।































