শিবগঞ্জের তেলকুপি মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
১৮ নভেম্বর ২০২০, ১০:২১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নাধীন তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আঃ রহিমের দূর্নীতি,স্বজনপ্রীতি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার সময় উপজেলার তেলকুপি বাজারে তেলকুপি জনসাধারণের ব্যানারে ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিক রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল ইসলাম,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হক,সাধারণ সম্পাদক লালমোহাম্মদ,স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সায়েদ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সারওয়ার জাহানসহ শতাধিক স্থানীয় জনতা।
মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করে বলেন,এ অধ্যক্ষ অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত। আঃ রহিম অধ্যক্ষ হিসেবে আসার পর থেকেই অত্র প্রতিষ্ঠানের সম্পদ নষ্টে লিপ্ত রয়েছেন। তিনি সভাপতির সাথে যোগসাজশে অবৈধভাবে নিয়োগ বানিজ্য করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন।এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। ইতিমধ্যেই বিভিন্ন দফতরে অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন
নোয়াখালী জেনারেল হাসপাতালের ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকান্ড
এ ব্যাপার যোগাযোগ করা হলে, তিনি নিয়োগ বানিজ্যের বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ আঃ রহিম জানান,আমাকে সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে নিয়োগ দেয়া হয়। উপরোক্ত অভিযোগ বিষয়ে জানতে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আঃ মতিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানা তাদের অভিযোগ ভিত্তিহীন। আমরা সরকারি আইন মেনে নিয়ম তান্ত্রিক ভাবে নিয়োগের ব্যবস্থা করেছি। কিন্তু কিছু লোক তাদের স্বার্থসিদ্ধির জন্য লোক দেখানো মানববন্ধন করেছে।































