যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শোকদিবস পালিত
১৫ আগস্ট ২০২১, ০৯:৩৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৯টায় অস্থায়ী প্রশাসনিক ভবন-১ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াএ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ এর আয়োজন করা হয় ও রাত ৯টায় ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ট্রেজারার ও মাননীয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোঃ আব্দুল লতিফ, মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মীজানুর রহমান, স্বাগত বক্তা হিসাবে আলোচনা করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী।































