বেলকুচি পৌরসভা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ আগস্ট ২০২১, ১০:২১ পিএম


বেলকুচি পৌরসভা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ছবি- প্রতিদিনের চিত্র।

 

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ন কবির ও জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মেদ ।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঘন্টাব্যাপী পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা এর কার্যালয়ে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে পৌরবাসীকে সেবা দেওয়ার লক্ষ্যে পৌরসভা উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। আলোচনা শেষে পৌরসভা চত্বরে বৃক্ষরোপন করেন বিভাগীয় কমিশনার ড.মোঃ হুমায়ন কবির।

Ads