বেলকুচিতে প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে গণটিকার কার্যক্রম উদ্ধোধন
২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৮ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ বেলকুচিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে দিন ব্যাপী গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মেয়র সাজ্জাদুল হক রেজা পৌর এলাকার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।
এর আওতায় মঙ্গলবার সকাল ৯টায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে কর্মসূচিটির উদ্বোধন হয়। উপজেলার ১৮ টি কেন্দ্রে প্রথম দফায় ১২ হাজার জনগণকে এ টিকা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম ও বিভিন্ন ওযার্ড কাউন্সিলরবৃন্দ।































