সোনামসজিদ মহাসড়কে কাভার্ডভ্যানে পথচারী নিহত
০৮ নভেম্বর ২০২১, ০৪:২৭ এএম
ছবি- সংগৃহীত ।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে কাভার্টভ্যানের ধাক্কায় জসিম উদ্দীন (২২) নামে এক পথচারী নিহত হয়েছে।
নিহত জসিম উদ্দীন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি এলাকার মো.পুটুর ছেলে। রোববার বিকেলে সোনামসজিদ বিজিবি ক্যাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,বিকেলে রাস্তা পার হচ্ছিল জসিম উদ্দীন। এসময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ট ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জসিম উদ্দীন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ হোসেন বলেন,মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্টভ্যানটি আটক করতে জেলার পুলিশ সদস্যদের ম্যাসেজ দেয়া হয়েছে।































