শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ নভেম্বর ২০২১, ০৫:২৫ এএম


শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত

ছবি- সংগৃহীত।

হাইকোর্টের একটি সীমানা সংক্রান্ত রিটের কারণে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে  দুর্লভপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

আজ বিকেলে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করে নির্বাচন অফিস। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

 

হাইকোর্টে দাখিলকৃত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের আবেদন করেন দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজিব।

 

আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৬০ কার্য দিবসের মধ্যে আবেদনকারীদের কাছে সিদ্ধান্ত জানানোর নির্দেশনা জারি করে গত ২৭জুন হাইকোর্টের একটি বেঞ্চ। 

 

বিষয়টি জানতে দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজিবের সাথে যোগাযোগ  করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

 

নির্বাচন বাতিলের বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জারিকৃত 1700000179410392137 নম্বর স্মারকে নির্বাচন পরিচালনা কমিটির উপ সচিব মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে তিনি এ নির্বাচন স্থগিত করেন ।


উল্লেখ্য কয়েকদিন আগে একই কারণে তফসিল ঘোষণা যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়।
 

Ads