হিলিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ০৭:৫৭ পিএম


হিলিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তভুক্তির জন্য আবেদনকারিদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলার সকল ভাতাভুগি মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ন করেন। এসময় সেখানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তভুক্তির জন্য হাকিমপুর উপজেলায় ২১জন আবেদন করেছিলেন। তাদের সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। সেই সাথে যুদ্ধকালীন ইতিহাস সম্পর্কে তাদের নিকট থেকে জানা হয়। প্রক্রিয়া শেষে যাচাই বাছাইয়ের এসব তথ্য মন্ত্রনালয়ে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

 

Ads