দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ এর ত্রি-বার্ষিক নির্বাচন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৪ পিএম


দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ এর ত্রি-বার্ষিক নির্বাচন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


২০ডিসেম্বর সোমবার  দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ১১৬৭ এর ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে জেলার ১৩ টি উপজেলার ৬২টি বাসস্ট্যান্ড যেন ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুন। স্ট্যান্ড গুলোতে শোভা পাচ্ছে দোদুল্যমান পোস্টার।

 

নির্বাচনী আমেজ যেন মটর শ্রমিকদের মুল্যায়ন ও কর্মস্পৃহা বাড়িয়ে তুলেছে। প্রায় ৫ হাজার মটর শ্রমিক উন্মুখ হয়ে আছে ভোটাধিকার প্রয়োগে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে। কেউ কেউ আবার প্রার্থীর পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে স্ট্যান্ড গুলোকে সরব করে তুলেছে।

 

এ নির্বাচনে  সভাপতি পদে চার জনের মধ্যে মোঃ আব্দুল হাকিম উট প্রতিকে ও সাবেক সহ- সভাপতি মোঃ সাইফুল রাজ চৌধুরি ছাতা প্রতিকের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে। আর সাধারণ সম্পাদক পদে ২ জনের মধ্যে গত তিন বারের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ঘড়ি প্রতিকে এবং হাফিজুর রহমান গোলাপ ফুল প্রতিকে মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে।

 

তাছাড়া সহ-সভাপতি পদে ৪ জন, সহ- সাধারন পদে ৪ জন, সাংগঠনিক পদে ৪ জন, সহ- সাংগঠনিক পদে ৪, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, সহ- সড়ক পদে ৫ জন, সমাজকল্যান পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ২, কার্যকরী সদস্য পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছে। তবে যুগ্ন সাধারন সম্পাদক পদে শেখ বাদশা এবং দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

Ads