নীলফামারীতে ড: মিজানুর রহমানের মাহফিলে ১০ লক্ষ মানুষের সমাগম
২২ জানুয়ারি ২০২০, ০৭:২০ পিএম
নীলফামারী চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রায় ১০ লক্ষ লোকের সমাগম হয়।
নীলফামারীতে ২১জানুয়ারি(মঙ্গলবার) বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ও জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজাহারীর মাহফিল অনুষ্ঠিত হয়। নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রায় ১০ লক্ষ লোকের সমাগম হয়।
উপস্থিত জনতার কাছ থেকে জানা গেছে, তারা কেউ কেউ নীলফামারীর বিভিন্ন উপজেলা যেমন, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর, ও অন্যান্য জেলা যেমন, দিনজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ, লালমনিরহাট, কুড়িগ্রাম, থেকেও বিপুল সংখ্যক মানুষ এ মাহফিলে উপস্থিত হয়ে ছিলেন। মাহফিল কমিটির পক্ষ থেকে জানা গেছে, মাহফিল উপলক্ষে মাঠের প্যান্ডেল করা হয়েছে ১০টি। প্রায় ৮ লক্ষ বর্গ ফুট জুড়ে। স্টেজ ১২০০ বর্গ ফুট। মাইকের ব্যবস্থা ছিল ৩০০টি। মেডিক্যাল টিম ছিল ২টি, এম্বুলেন্স ১টি, ফায়ার সার্ভিস ১টি, ভ্রাম্যমাণ টয়লেট প্রায় ১০০টি, ১৫০০টি টিউব লাইট, ৫০টি সার্চলাইট, প্রজেক্টর ১২টি, এলইডি পর্দা ২টা (প্রতিটি ২১৬ স্কায়ারফিট)। মোটর গ্যারেজ করা হয়েছে ৪টি। এগুলো হলো ভাটারপার (চাঁদনি ভাটা), কালারবাজার স্কুলের মাঠ, চড়াইখোলা স্কুলের মাঠ ও চৌধুরী পাড়া। এই সব মটর গ্যারেজ মূল স্ট্রেজ কয়েক কিঃমিঃ দূরে ছিল। অর্থাৎ কয়েক কিলো হাটতে হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ ছিল, প্রায় ৩৫০জন, র্যাব, ডিবি, আনসার, সাদা পশাকে পুলিশসহ মোট কয়েকশত সদস্য নিরাপত্তায় নিযোজিত ছিল। এছাড়াও কয়েক হাজার ভলান্টিয়ার দায়িত্ব পালন করেছিলেন। মাহফিলে সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে মাওলানা আজহারী আকাশ পথে ঢাকা থেকে বিকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে উপস্থিত হন। পরে তিনি নীলফামারী সার্কিট হাউজে অবস্থান করেন সেখান থেকে বাদ এশা তিনি মাহফিল স্থলে এসে উপস্থিত হন এবং তিনি রাত ৯টার সময় ওনার মূল্যবান বয়ান পেশ করেন।






















