চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক ইউনুস আলী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম


চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক ইউনুস আলী

 

লালমনিরহাটে সকল সহকর্মীদের কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক ইউনুস আলী। তিনি দৈনিক নওরোজ, দৈনিক স্বদেশ প্রতিদিন ও সময়ের কন্ঠস্বর পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি লালমনিরহাট রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

 

প্রসংগত শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ি ফেরার পথে আনুমানিক রাত ৮ঃ৩০ সময় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পল্লীবিদ্যুত নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

ঘটনার পরেই ঘাতক ট্রাক( ঢাকা মেট্টো-ট ২০-০১২০) ঘটনাস্থলেই স্থানীয়রা আটক করলেও চালক ও সহকারি পালিয়ে যায়।

 

সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে লালমনিরহাটের সর্বস্তরের সাংবাদিকেরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বসে পরলে সব রকম যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

 

আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে যায়।

 

এর পরে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারওয়ার, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকা এবং হত্যা মামলাসহ ঘাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি প্রদান করলে  সাংবাদিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) বাদ আছর লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাসভবনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় তার জানাযায় জেলার সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকাবাসী সহ ও অসংখ্য  ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

নিহত সাংবাদিক  ইউনুস আলী তার স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে সাংবাদিকদের মাঝে শোক বিরাজ করছে।

Ads