পীরগঞ্জে দোকানিদের দখল ও ইজিবাইকের জানজটে জনদুর্ভোগ
০৩ নভেম্বর ২০১৯, ০৯:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা ও পশ্চিম চৌরাস্তাসহ এর আশপাশ গুলোতে দেখা গেছে দোকানের মালামাল বিশেষ করে পাইপ, রড, সিমেন্ট, টায়ার, মেশিন, জুসের বতল সহ ইত্যাদি জিনিসপত্র রাস্তা ঘেঁসে রাখা হচ্ছে। এরফলে সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পরছেন।
এছাড়া রাস্তার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ইজিবাইক স্ট্যান্ড। প্রয়োজনের চেয়ে প্রায় ৪-৫ গুণ অটো রিকশা চলাচল করে শহরে। বাস, ট্রাক বা এ ধরণের বড় যানবাহন চলাচল করতেও অসুবিধায় পরে। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। কোনোভাবে বাগে আনা যাচ্ছে না ইজিবাইক চালকদের ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পীরগঞ্জ শহরের সবচেয়ে বেশি ইজবাইক মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন রাস্তা, পূর্ব চৌরাস্তার চার পাশ, রেলগেট এর পূর্বে ও পশ্চিম চৌরাস্তার পশ্চিমে রাস্তার দুই পাশে দীর্ঘ লম্বা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ইজিবাইক। অবৈধ ইজিবাইক শহরের সৌন্দর্য যেমন নষ্ট করছে তেমনি যানজট বাড়াচ্ছে।
প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ দোকানদারদের অবৈধ দখল ও প্রয়োজনের অতিরিক্ত ইজিবাইক চালানো এবং স্ট্যান্ড বন্ধে জোড়ালো উদ্যোগ নিলেই সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমার সংবাদকে জানিয়েছে এলাকার মানুষ।























