অসহায় বৃদ্ধকে বাঁচাতে ‘আইপজিটিভ’

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ০৪:১৯ পিএম


অসহায় বৃদ্ধকে বাঁচাতে ‘আইপজিটিভ’

পীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভ। ছবি- প্রতিদিনের চিত্র

কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ গেটের পাশে পরে ছিল অজ্ঞাত অসহায় এক বৃদ্ধ। বিষয়টি নজরে আশে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভ এর। অসহায় বৃদ্ধ ব্যক্তিটি কোনো নাম পরিচয় বলতে না পারায় সংগঠনটি বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো পরিবার পরিজনকে বের করতে পারেনি। একই সাথে সংগঠনের সদস্যবৃন্দ পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা সমাজ সেবা অফিস এর সহযোগিতায় পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’কে জানালে ২২তারিখ ফায়ার সার্ভিস সদস্যরা অজ্ঞাত ঐ অসহায় বৃদ্ধকে মর্মান্তিক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। এসময় বৃদ্ধকে গোসল ও নতুন কাপড় পড়িয়ে হাসপাতালে ভর্তি করায় আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আহম্মেদ, নির্বাহী পরিচালক হাবিব উল্লাহ হাবিব, রকি, ইমন, ফয়সাল, রাহিল, জেরিন সহ অন্য সদস্যরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ ও নির্বাহী পরিচালক হাবিব উল্লাহ হাবিব বলেন, আমরা এমন একজন অসহায় ব্যক্তিকে উদ্ধারে সাহায্য করতে পেরে আনন্দিত। উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিস সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা চাই উনার সুস্থ্যতা ও পারিবার পরিজনের খোঁজ পেলে তাদের জানানো।

 

Ads