পীরগঞ্জে সুমনা হত্যা বিচারের দাবিতে শিক্ষার্থীরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ১০:০০ পিএম


পীরগঞ্জে সুমনা হত্যা বিচারের দাবিতে শিক্ষার্থীরা

মানববন্ধন কর্মসূচী পালন করেছে পীরগঞ্জের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা

তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী সুমনা হক (৯) হত্যার বিচারের দাবিতে এবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। সোমবার সকাল ১২টায় পীরগঞ্জের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা ও পশ্চিশ চৌরাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেদী হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শরিফ হাসান সিফাত, মোহাম্মদ রকি ইসলাম, সাদিক আরমান রাফিন, সানজিত ইসলাম শামিম পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের, সাংবাদিক সবুজ আহম্মেদ, আমিনুর রহমান হৃদয়সহ আর অনেকে। বক্তারা বলেন-স্কুলছাত্রী শিশু সুমনা হককে হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের দ্রুত কঠোর শাস্তির দাবীসহ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে গত শুক্রবার ও শনিবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। গত রবিবার হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের কঠোর শাস্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও পুলিশ বরাবরে স্মারক লিপি প্রদান করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

 

Ads