পীরগঞ্জে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ০৯:৪১ পিএম


পীরগঞ্জে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বীরহলী উচ্চ বিদ্যালয় মাঠে ৪শ হত দরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার দুপুর ১২টায় পীরগঞ্জ উপজেলার বীরহলী উচ্চ বিদ্যালয় মাঠে ৪শ হত দরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রাণ কোম্পানীর সৌজনে ওই সব কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে ইউ’পি চেয়ারম্যান মাহাবুব আলম, সাবেক ইউ’পি চেয়ারম্যান আরিফুল আলম অশ্রু, সমাজ সেবক আবু জাহিদ ইবনুল ইকরাম (জুয়েল), ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরুজ্জামান গিটার, আসাদুজ্জামান চৌধুরী (মানু), প্রভাষক আমজাদ হোসেন, প্রাণ কোম্পানীর টেরিটরী সেলস্ ম্যানেজার মোঃ নাদির শাহ্, সেলস্ ম্যানেজার আবু রায়হান, সাংবাদিক এনকে রানা, মোশাররফ হোসেন, দিপেন্দ্রনাথ রায়, মামুনুর রশিদ মিন্টু, আব্দুল আলিম, এ এইচ লিটন, আনোয়ার হোসেন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Ads