ঠাকুরগাঁও বালিয়া`র ছাত্রলীগ নেতা মাসুদ এর উদ্যোগে মাক্স বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ মার্চ ২০২০, ০৪:৫০ পিএম


ঠাকুরগাঁও বালিয়া`র ছাত্রলীগ নেতা মাসুদ এর উদ্যোগে মাক্স বিতরণ

ছবি সংগৃহীত

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় ভূল্লী বাজার বাসষ্ট্যান্ডে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে মাক্স বিতরণ করা হয়।

বিভিন্ন মোড়ে হতদরিদ্র মানুষের মধ্যে মাক্স দেয়া হয় রিক্সা চালক ও পথচারীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কথা বলেন এবং মাক্স বিতরণ করেন। উক্ত বিতরণ শেষে ছাত্রলীগের নেতা মাসুদ বলেন করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক  আমজাদ হোসেন, জাকিউর রহমান সহ ইউনিয়ন ছাত্রলীগের সদস্যবৃন্দ।

Ads