রাণীশংকৈলে প্যারোডি গানের মাধ্যমে জনগণকে বাসায় থাকার অনুরোধ
০৪ এপ্রিল ২০২০, ০৭:২১ পিএম
আরডিসি সোহাগ চন্দ্র সাহা। ছবি- প্রতিদিনের চিত্র
দর্শকনন্দিত ছবি মনপূরা’র “যাও পাখি বলো তারে-সে যেন ভূলে না মোরে” গানটির প্যারোডি তৈরী করে রাস্তায় হ্যান্ডমাইকে জনগণকে ঘরে থাকার নির্দেশনা প্রদানসহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে করণীয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জনসচেতনতামূলক প্রচারাভিযানে নেমেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা আরডিসি সোহাগ চন্দ্র সাহা।
শনিবার (৪ এপ্রিল) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনের সড়কে অবস্থান নিয়ে প্যারোডি গানটি গাওয়া ওজনগণকে সচেন করার একটি ভিডিও তার টাইমলাইনে শেয়ার করলে নিমিষে তা ভাইরাল হয়ে পড়ে।
শেয়ার করা ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেন-আমরা তোমার পাশে দাঁড়াই, তুমি দয়া করে ভিতরে থাকো! আমাদের প্যারোডি!
রাণীশংকৈল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা আরডিসি সোহাগ চন্দ্র সাহা’র এ প্রচেষ্টা সকলের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।























