রানীশংকৈলে লটারীর মাধ্যমে রবি ফসল ক্রয়ের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ এপ্রিল ২০২০, ০৭:৩৯ পিএম


রানীশংকৈলে লটারীর মাধ্যমে রবি ফসল ক্রয়ের উদ্বোধন

ছবি- প্রতিদিনের চিত্র


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে লটারীর মাধ্যমে রবি শস্যের ফসল গম ক্রয়ের শুভ উদ্বোধন করেছে কৃষি অধিদপ্তর।

বুধবার বিকেলে অফিসার্স ক্লাবে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ মোট ১৯৬৭৪ জন কৃষকের মধ্যে লটারি অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে ২৬৮২ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার,উপজেলার বিভিন্ন বøকের দায়িত্বে কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

 

Ads