এই মহামারীতে রক্ত দিয়েই চলছে বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ এপ্রিল ২০২০, ০৬:৩৯ পিএম


এই মহামারীতে রক্ত দিয়েই চলছে বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক

ছবি- প্রতিদিনের চিত্র

 

“নেই করোনার ভয়, করবো মানবতার জয়” স্লোগানকে সামনে রেখে এই মহামারীতে প্রাণঘাতী করোনাকে ভয় না পেয়ে প্রায় প্রতিনিয়ত মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একঝাঁক তরুণদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক এন্ড দারিদ্র্য ফান্ড”।

গতকাল দেখা যায় রাণীশংকৈলের এক বে-সরকারী ক্লিনিকে সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বিন নয়ন ৪র্থ বার রক্ত দান করছেন এক মুমূর্ষু রোগীকে। তিনি বলেন,আমার রক্ত দিয়ে যদি একজন মুমূর্ষু রোগী বাঁচতে পারে এবং উপকার হয় তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। তাই আমি ৪র্থ বার এই রক্ত দান করলাম ।

উক্ত সংগঠন এর সভাপতি মোঃ হারুন সরকার বলেন, কোন টাকার বিনিময়ে আমাদের সংগঠনের সদস্যরা কোনো রক্ত দান করেন না। আমাদের গ্রæপের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর তাই আমরা সবাই এই মহামারী পরিস্থিতিতেও পিছিয়ে নেই। আমাদের সহযোগিতায় যদি একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারি এবং একটা পরিবারের মুখে হাসি ফোঁটাতে পারি তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।

শুধু নয়ন নয় ,উক্ত সংগঠনের হারুন সরকার,রোকন,নাজমুল হোসেন,মিঠু,মিলন,রাব্বি,নোমান,রেজা সহ অনেকে রক্ত দিয়ে এবং রক্ত জোগার করে সহযোগীতা করে থাকেন।

তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান রক্ত গ্রহীতারা। এবং তাদের এগিয়ে যেতে আহবান এবং সহযোগিতা করে থাকেন এলাকার সুধীমহল।

 


 

 

Ads