সুন্দরগঞ্জে অসহায় বিধবা মহিলার ধান কেটে দিল ছাত্রলীগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ মে ২০২০, ১১:১৯ পিএম


সুন্দরগঞ্জে অসহায় বিধবা মহিলার ধান কেটে দিল ছাত্রলীগ

ছবি- প্রতিদিনের চিত্র

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় বিধবা মহিলার ধান ধান কেটে দিল ছাত্রলীগ নেতারা।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারের নির্দেশনায় উপজেলার সোনারায় ইউনিয়নের অসহায় বিধবা চায়না বেওয়ার ২০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় উপজেলা ও পৌর ছাত্রলীগ।

উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে নেতাকর্মীরা ধান কাটা সম্পন্ন করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি- সাইফুল ইসলাম ফরহাদ মন্ডল, সাধারণ সম্পাদক- মাইদুল রায়হান রিপন, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়, ছাত্রলীগ নেতা সজিব মিয়া, উদয় সাহা, নিজাম উদ্দিনসহ আরও অনেকেই।

বিধবা চায়না বেওয়া বলেন, 'ছাত্রলীগের ছেলেরা আজ আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি তারা যেন সব সময় গরীব মানুষের পাশে থাকতে পারে।'

ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা জেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। যতদিন কৃষকদের ধান কাটা না হবে, ততোদিন আমরা ধান কাটা অব্যাহত রাখবো।'

Ads