ব্রোস্ট চিকেন নিজে তৈরী করুণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মার্চ ২০১৭, ০৯:২০ পিএম


ব্রোস্ট চিকেন নিজে তৈরী করুণ

ছবি-সংগৃহীত

বাজারে প্রায় ফাস্টফুড অথবা রেস্টুরেন্টে এখন চিকেন ব্রোস্ট পাওয়া য়ায়। এই ব্রোস্ট চিকেন দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই  আপনি চাইলে এই ব্রোস্ট চিকেন বাসা-বাড়ীতে তৈরী করে খেতে পারেন অথবা মেহমানকে সহজে এই ব্রোস চিকেন দিয়ে আপ্যায়ন করতে পারেন। তাহলে আর দেরি কেন জলদি দেখে নিই এই লোভনীয় খাবার কিভাবে বানানো যায়।

প্রথমে এই উপকরন  তৈরী করুন
ক) মুরগির মাংস- ১/২ কেজি
খ) শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গ) গোল মরিচ গুড়া- ১ চা চামচ
ঘ) সাদা ভিনেগার -১ চা চামচ
ঙ) টেস্টিং সল্ট -১ চিমটি
চ) চিলি সস- ১ চা চামচ
জ) লেবুর রস- ১ চামচ
ঝ) কর্ণ ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
ঞ) ব্রেড ক্রাম -১ টেবিল চামচ
ত) কাঁচামরিচ বাটা- ১ চা চামচ লবন - প্রয়োজন মত
ঠ) পিয়াজের রস- ১ চা চামচ

ড) রসুন বাটা- এক চা চামচ

ঢ) আদার রস ১ টেবিল চামচ

ণ) মাখন ২ টেবিল চামচ।

ত) লবন - প্রয়োজন মত

থ) তেল - পরিমান মত

প্রস্তুত প্রণালী -
প্রথমে একটি বড় পাত্রে লেবুর রস, শুকনা মরিচ গুড়া, গোল মরিচ গুড়া, সাদা ভিনেগার, টেস্টিং সল্ট, রসুন বাটা, পিয়াজের রস, রসুন বাটা, আদার রস , চিলি সস, লবন একে একে সব গুলি উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর ঢাকনা দিয়ে ২/৩ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দিন। তারপর ভাল করে ধোয়া মুরগির মাংস গুলো কর্ণ ফ্লাওয়ার ও ব্রেড ক্রামে মাখিয়ে আরো ১০ মিনিট ঠান্ডা স্থানে রেখে দিন। এরপর তেল গরম করে মুরগির টুকরা গুলো অল্প আচে ভাজতে থাকুন। মুরগীর মাংস সোনালী আকার ধারণ করলে নামিয়ে ফেলুন। হয়ে গেল আপনার প্রিয় চিকিন ব্রোস্ট।

 

Ads