বৌদ্ধ ধর্মে মধু পূর্ণিমার তাৎপর্য্য
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ পিএম
তথাগত গৌতম বুদ্ধের সময় কৌশম্বী ছিল এক সমৃদ্ধশালী নগর। বুদ্ধ তাঁর জীবনের নবম বর্ষাবাস সেই কৌশাম্বীর ঘোষিতরামে অতিবাহিত করেছিলেন। তখন সেখানে একটি সংঘারামে দু'জন ভিক্ষু অবস্হান করতেন।। তাঁদের মধ্যে একজন ছিলেন বিনয়ধর এবং অপর জন ছিলেন সৌত্রান্তিক(সুত্র পিটকে বিজ্ঞ)। তাঁরা এতদিন সম্প্রীতির সাথে বসবাস করে অাসছিলেন। একদিন সৌত্রান্তিক ভিক্ষু, শৌচাগারে গিয়ে শৌচ কর্ম সম্পাদন করে শৌচাবশিষ্ট জল শৌচাগারে অবস্হিত জলাধারে রেখে এসেছিলেন। কিছুক্ষন পর শৌচাগারে বিনয়ধর ভিক্ষুটি পাত্রস্হিত জল দেখে সৌত্রান্তিক ভিক্ষুটিকে বললেন, " বন্ধু আপনি কি পাত্রে জল রেখে এসেছিলেন"? হ্যাঁ, বন্ধু" বলে সৌত্রান্তিক উত্তর প্রদান করলেন"। তা শুনে বিনয়ধর ভিক্ষুটি বললেন, " তা করলে যে অপরাধ সেটা কি অাপনার জানা?" সৌত্রান্তিক বললেন, তাতো জানি না"। বন্ধু তাতে কি অপরাধ হয়? বললেন বিণয়ধর। সৌত্রান্তিক বললেন, তাহলে অামি তার প্রতিবিধান করব। বিনয়ধর বললেন, "অাপনি যদি ভূল বশঃত তা করেন তবে অাপনার অপরাধ নাই"। তা শুনে সৌত্রান্তিক ভিক্ষু নিজেকে নিরাপরাধী মনে করলেন।
♐বিনয়ধর সেখান হতে প্রস্হান করে তাঁর শিষ্যদেরকে বললেন, " সৌত্রান্তিক নিজে অপরাধ করে তা অপরাধ মনে করছেন না"। বিনয়ধরের শিষ্যগন তা শুনে সৌত্রান্তিক শিষ্যদের ডেকে বললেন, " তোমাদের উপধ্যায় অপরাধ করেছেন জেনেও অপরাধ মনে করছেন না"। হাঁরা সেই বিষয় অবগত হয়ে বললেন, তোমাদের উপধ্যায় বিনয়ধর ভান্তে প্রথমে ভূল বশতঃ অপরাধ করলে অপরাধ হয়নি বলেছেন। অার এখন তোমাদেরকে বলছে ভূল হয়েছে। তোমাদের গুরু (বিনয়ধর) মিথ্যাবাদী। এভাবে একে অপরের দোষারোপ করতে করতে বিরাটাকার ধারন করল। ভিক্ষু সংঘ দুপক্ষ অবস্হান নিয়ে ভাগ হয়ে গেল।দু দল দু দলের প্রতি অাক্রোশমূলক অাচার অাচরন করতে লাগল। অবস্হা এমন পর্যায়ে গিয়ে দাড়াল যে, তাঁরা দায়কদের বাড়ীতে নিমন্ত্রনে (ফাঙ) এলেও সেখানেই ভেদমূলক অাচরন করত। তা দেখে দায়কেরা অসন্তোষ প্রকাশ করল। ভিক্ষুদের এমন বিবাদমূলক বিষয় ধীরে ধীরে ভগবান বুদ্ধের কর্নগোচর হলে তিনি ভিক্ষুদের অাহ্বান করে এ বিষয়ে জিজ্ঞেস করলেন। তৎপর বুদ্ধ এই বিষয়ে তাঁদেরকে বহু উপদেশ প্রদান করলেন।তাতেও কোন ফল হল না, উপরন্ত ভিক্ষুগন সংঘসভায় পর্যন্ত বিভিন্ন নীতি বিরুদ্ধ অাচরন করতে লাগলেন। তখন ভগবান ভিক্ষুগনের নিকট উপস্হিত হয়ে বললেন, " কলহ -বিবাদ করা নিস্প্রোয়জন"। বুদ্ধের উপদেশ বাক্য শুনে এক ভিক্ষু বললেন, " তথাগত বুদ্ধ, অাপনি শান্ত হোন, অাপনি এই বিষয়ে উৎসুক্যহীন হয়ে সুখভোগে রমিত হয়ে অবস্হান করুন, অামরা এই বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবো। কৌশম্বীর ঘটনা বুদ্ধ কতৃক নিষেধের পরও চলতে থাকলে বুদ্ধ ভিক্ষু সংঘকে অাবারও অাহ্বান করলেন। ভিক্ষুসংঘ অাগমন করলে বুদ্ধ কলহরত ভিক্ষুদের উদ্দেশ্যে বললেন, "হে ভিক্ষুগন, কলহের কারনেই বৃহৎ হস্তী ছোট্ট একটি পাখির কৌশলে নিহত হয়েছিল"। এই বিষয় বলতে বলতেই বত্তক জাতক বিবৃত করলেন। তাতেও ভিক্ষুরা শান্ত হলেন না এবং পূর্বের কলহ বিবাদেই লিপ্ত থাকলেন। অতঃপর করুনাঘন বুদ্ধ দীর্ঘায়ু কুমারের (রাজা)কলহের কারনে কি পরিনতি হয়েছিল তার সমুদয় বৃত্তান্ত বর্ননা করলেন।
কুমার দীর্ঘায়ুর ঘটনা দেশনার পর তথাগত কলহরত ভিক্ষুদের উদ্দেশ্যে বললেন, হে ভিক্ষুগন এইরুপ অস্ত্র সস্ত্র ধারী রাজাদের যদি প্রচন্ড শত্রুতার উপসম হতে পারে তবে এমনতরো




































