আজ সৌদি আরবে রমজান শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ মে ২০১৯, ০৪:৪৪ পিএম


আজ সৌদি আরবে রমজান শুরু

আজ সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রোজা শুরু হয়েছে। বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেলে কাল মঙ্গলবার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিম সমাজ। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে এশার নামাজের পর মুসলমানদের তারাবিহ নামাজ আদায় শুরু হবে। আজ দিবাগত রাত শেষে সাহরি খেয়ে রোজাদাররা শুরু করবেন এবারের রমজানের প্রথম রোজা।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্য বিশ্ব মুসলিমদের ঘরে ঘরে, মসজিদ-মাদ্রাসায় ও এতিমখানায় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সভার আয়োজন করেছে। এ সভা শুরু হবে সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সারাদেশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা নির্বাহী অফিসার কিংবা এই টেলিফোন নম্বরগুলোতে সরাসরি জানানোর জন্য অনুরোধ করছে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

Ads