রোজার দোয়া-মাসয়ালা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ মে ২০১৯, ০৬:০৯ পিএম


রোজার দোয়া-মাসয়ালা

বছর ঘুরে অফুরন্ত রহমত নিয়ে আসে মাস রমজান।

রমজান আসে আমাদের মনে মহান আল্লাহ পাকের ভীতি ও নিজের ঈমানকে মজবুত করতে। এই আল্লাহ পাকের ভীতি যদি একবার মনের মধ্যে স্থায়ী হয়ে যায় তবেই সে সফল জীবনের পথ চলতে সক্ষম হবে। রমজানের প্রথম দিনে রোজা সংক্রান্ত জরুরি কিছু বিষয় জেনে নিই।

রোজার নিয়ত

রোজা রাখার জন্য নিজের মন থেকে ঈমানের সহিত নিয়ত করতে হবে, আমি আজ রোযা রাখলাম। মুখে নিয়ত করা জরুরি নয়।

রোজার নিয়তের ক্ষেত্রে আরবি ভালভাবে বলতে পারলে ও বুঝলে আরবিতে নিয়ত করা যাবে। অন্যথায় বাংলায় নিয়ত করাই ভালো।

সাহরি ইফতার

রোজাদারের জন্য সাহরি খাওয়া ও ইফতার করা সুন্নাত। বিশেষ কিছু না পেলে সামান্য খাদ্য বা কেবল পানি পান করলেও সাহরির সুন্নাত আদায় হয়ে যাবে।

ইফতার খুরমা কিংবা খেজুর দ্বারা করা সুন্নাত। তা না পেলে পানি দ্বারা ইফতার করবে। ইফতার আয়োজনে অপচয় বা লোক দেখানো বিষয়গুলো এড়িয়ে চলাই ভালো।

ইফতারের দোয়া

ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে

يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ

উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী। অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন।

بِسْمِ اللهِ وَعَلى بَرَكَةِ اللهِ

বিসমিল্লাহি ওয়া ‘আলা বারাকাতিল্লাহ বলে ইফতার শুরু করবে এবং ইফতারের পর নিম্নের দুটি দোয়া পড়বেঃ

اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلي رِزْقِكَ اَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিযকিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি, এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করলাম।

ذَهَبَ الظَّمَأُ وَابْـتَلَّتِ العُرُوْقُ وَثَبَتَ الاَ جْرُ اِنْ شَاءَ الله تَعَا لى উচ্চারণ: যাহাবাযযমা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তায়ালা।

অর্থঃ পিপাসা দূরিভূত হয়েছে, ধমনীসমূহ সতেজ হয়েছে, এবং ইনশাআল্লাহ রোজার সওয়াব নিশ্চিত হয়েছে।

কারো দাওয়াতে ইফতারি করলে মেজবানের উদ্দেশে এই দোয়া পড়বেঃ

اَفْطَرَعندكم الصائمون واكل طعامكم الابرار وصلت عليكم الملئكة

উচ্চারণ: আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা।

অর্থঃ আল্লাহ করুন যেন রোজাদাররা তোমাদের বাড়ীতে রোজার ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরেশতারা যেন তোমাদের উপর রহমতের দু‘আ করে।

Ads